গোপালগঞ্জে ইঞ্জিন বিস্ফোরিত একটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রামে কয়েকজন গরু চুরি করতে যায়। বিষয়টি গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে গরু ফেলে পালানোর সময় পিকআপটি খাদে পড়ে যায়। এ সময় ইঞ্জিন বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। আগুনে পিকআপের ৯০ শতাংশ পুড়ে গেছে।