চুয়াডাঙ্গায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) চুয়াডাঙ্গা হোটেল সাহিদ প্যালেস মিলনায়তনে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার ‘মেসার্স সুগন্ধা ট্রেডার্স’-এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মহিউদ্দিন বলেন, ঢালাই স্পেশাল
সিমেন্ট হচ্ছে স্পেশাল ধরনের ব্লেন্ডেড সিমেন্ট। এতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি
সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য। এ সিমেন্ট স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায়
দ্বিগুণ দৃঢ়তা লাভ করে। তেমনি দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরো সুদৃঢ়। তাই দ্রুত সময়ে
যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট
বিশেষভাবে কার্যকরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান
ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম,
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, ঠিকাদার জাহিদ হাসান জোয়ার্দ্দার,
মেসার্স সুগন্ধা ট্রের্ডাসের সত্ত্বাধিকারী হাজী আবুল কালাম, পরিবেশক মেহেফুজুর রহমান,
ডেপুটি ম্যানেজার আরিফুর রহমান কালাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলামিন হোসেন, পিকলুর
রহমানসহ অনেকে।










