রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে থেকে অজ্ঞাত এক পুরুষের
মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার নাল ঘাট এলাকা থেকে বেলা ১২টার দিকে মরদেহটি
উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
বিবস্ত্র মরদেহটি উদ্ধারের পর দেখা যায় তার দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন
রয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল কবিরের ধারণা এটি
হত্যাকাণ্ড। খুনের পর তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের
জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এরই মধ্যে মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ
করেছে নৌ পুলিশ।










