নড়াইল-মাগুরা সড়কের হাড়িগড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন শেখ (৩২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন বাস যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামের মকবুল শেখের ছেলে।
আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু।










