চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুন অর-রশিদ খান। তিনি বলেন, ‘একমাত্র ইসলামই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে। আল কোরআনের মাধ্যমে দেশের মানুষের মুক্তি আসবে।’