লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রিফাত হোসেন নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার জগতবেড়  সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বিএসএফ। রিফাত হোসেন জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে। রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।