টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় পৌর এলাকার দিঘুলীয়ায় তৃণমূল ভবনে ৩৫টি পরিবারের মাঝে এ চেক হস্তান্তর করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা হিসেবে ৩৪ জনকে ৫০ হাজার করে ১৭ লাখ এবং একজনকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।