চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তের শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু। তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল।

নাজমুল হাসান জানান, ওই ১২ বাংলাদেশীকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।