আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি জাতিকে নতুন করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকাল সকালে ঝালকাঠির নলছিটি আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শোক সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, নলছিটি পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান
প্রমুখ।










