জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের বিজয় হয়েছে। শুধু যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থী খলিলুর রহমান জয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে  রফিকুল ইসলাম তালুকদার তরুণ ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদক পদে ঐক্য প্যানেলের শাহ্নুর রহমান শাহীন ১১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে আইয়ুব আলী, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশিদ, অর্থ সম্পাদক পদে একেএম আবু সুফিযান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত ফেরদৌসী রিনি, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে শহিদুল ইসলাম, গোলাম মওদুদ শাহরিয়ার ও নুর ই আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুর রহমান রাতে এ ফলাফল ঘোষণা করেন।