গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়। বিচ্ছিন্ন করা হয় ৪৫টি অবৈধ সংযোগ। গতকাল মহানগরের বিলাসপুর, নাওভাঙ্গা, পশ্চিম ভুরুলিয়া, ছায়াতরু ও বিআইডিসি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস গাজীপুর জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
উচ্ছেদ অভিযান
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।










