সাহিত্য একাডেমি চাঁদপুরের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিনে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে উপস্থিত মানুষকে গাছ উপহার দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত।