পঞ্চগড়ে ‘অনলাইন টি অকশন’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ব্রোকার হাইজগুলোর যৌথ উদ্যোগে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। গতকাল জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার প্রেসিডেন্ট মো. আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।