কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধবিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সলিডারিটি টাওয়ারে গণসাক্ষরতা অভিযান ও সলিডারিটি এ কর্মশালার আয়োজন করে। সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মনজুর-এ-মোর্শেদ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ লাল, গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে কুড়িগ্রামে কর্মশালা
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধবিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সলিডারিটি টাওয়ারে গণসাক্ষরতা অভিযান ও সলিডারিটি এ কর্মশালার আয়োজন করে।










