ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩১টি স্বর্ণবার জব্দ করেছে বিজিবি। এসব স্বর্ণের ওজন প্রায় সাড়ে চার কেজি। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে স্বর্ণগুলো ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেয়া হবে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।