চুয়াডাঙ্গায় নবনির্মিত বিএডিসির সেচ ভবন উদ্বোধন করা হয়েছে। বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ প্রধান অতিথি হিসেবে গতকাল ভবনটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, প্রকল্প পরিচালক মো. মাহাবুব আলম, সহকারী প্রকৌশলী শাহজালাল আবেদীনসহ বিএডিসির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।