সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফ এলাকাসহ ১০টি গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন।
আজ শনিবার সকাল ৯টায় বদরপুর দরবারে শরীফে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম গনি।
তিনি বলেন, ৯০ বছর আগে থেকে সৌদির সঙ্গে মিল রেখে
একদিন আগে থেকে রোজা এবং ঈদ পালন করে আসছেন এখানকার মানুষ। মুসল্লিরা বলেন, পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই সেদিন থেকে রোজা রাখা উচিত।
আর তারা সেটাই পালন করে আসছেন।










