নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হচ্ছেন ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম ও উৎপল দত্ত।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর দুজন আহত হন। পরে খবর বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।