নারীদের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করেছেন। তার মতো জনবান্ধব ব্যক্তি অতীতের কোনো সরকারে আসেনি। আজ রোববার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকেন। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য যেন বসে না থাকেন। পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে; সে লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।
এ সময় নারীদের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন শ ম রেজাউল করিম। তিনি আরো বলেন, উপকূলীয় চরাঞ্চলে সম্প্রতি প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এমনই একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় বিতরণকৃত প্রাণিসম্পদ উপকরণ হাঁস, মুরগি, ভেড়া প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশ যখন তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে পারছিল না। তখন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড চলছিল। দেশের কেউ না খেয়ে মারা যায়নি।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম, পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. এস এম জিয়াউল হক রাহাত, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নেছারাবাদের অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শুকনা খাবার বিতরণ করেন। পরে মন্ত্রী একই উপজেলার দক্ষিণ কৌরিখাড়া লঞ্চঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) স্থাপিত নতুন পন্টুন উদ্বোধন করেন।
পিরোজপুরে প্রাণিসম্পদমন্ত্রী
নারীদের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন
নারীদের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করেছেন। তার মতো জন-বান্ধব ব্যক্তি অতীতের কোনো সরকারে আসেনি। আজ রোববার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
নারীদের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করেছেন। তার মতো জন-বান্ধব ব্যক্তি অতীতের কোনো সরকারে আসেনি। আজ রোববার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।










