এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‌আমাদের ৪৭টি (মনোনয়নপত্র) সাবমিট হয়েছে, আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি।’

তিনি বলেন, ‘‌অনেকেরটা বাতিল হতে পারে, ভুলত্রুটি থাকতে পারে। এটা আগামী কয়েকদিনের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কতটি আসনে প্রার্থী দিচ্ছি।’

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাহিদ ইসলাম।

উল্লেখ্য, আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।