শেরপুরে করোনা মহামারীর এ সময়ে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথ-বিতর্ক অনুষ্ঠান করেছে নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগ। শনিবার রাতে সদর উপজেলার কানাশাখোলা বাজার মোড়ে ট্রাকের ওপর মঞ্চ তৈরি করে পথ-বিতর্কটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) এ আয়োজনে সহযোগিতা করে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন এসডিডিএফের এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা ও খন্দকার শাহরিয়ার সৌরভ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল বাশার মিয়া।