বান্দরবানের আলীকদম থেকে এক জোড়া ভালুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শীবাতলী থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। গতকাল সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সৈকত শাহীন। ভালুক শাবক দুটি কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তরের বিষয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পুলিশ সুপার।