কু‌ড়িগ্রামের উলিপুরে সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্টে আজম আলী (৫৩) না‌মের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হাজিরবাজার গ্রামে শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আজম আলী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, স্কুল বন্ধ থাকায় গতকাল দুপুরে আজম আলী নিজ বাড়ির সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার ক‌রে কুড়িগ্রাম  জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।