নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।










