বান্দরবানের থানচি উপজেলায় কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়রাজ দাশ (২২) নামের এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বিদ্যামণি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মহাজন বটতলা গ্রামের অমল দাশের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন।