চট্টগ্রামের মিরসরাইয়ে প্রণোদনা দেয়ার পরও কমছে আমন আবাদ। গত পাঁচ বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ কমেছে। যদিও কৃষক বলছেন, বেসরকারিভাবে হিসাব করলে কমপক্ষে পাঁচ হাজার হেক্টর জমিতে আমন আবাদ কমেছে।

কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি অফিসের তথ্য ও মাঠ পর্যায়ের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কৃষি অফিস অনেক সময় কৃষকের সঙ্গে কথা না বলে পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা কম কিংবা বেশি দেখিয়ে জেলা অফিসে রিপোর্ট পেশ করে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘অন্যান্য বছর আমন আবাদ কমলেও চলতি বছর ৭৫ হেক্টর বেড়েছে।’