বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলসহ নয় দফা দাবিতে নাটোরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করেছেন শিক্ষার্থী ও গ্রাহক। গতকাল দুপুরে শহরের আলাইপুরের নেসকো অফিস ঘেরাও করেন তারা। পরে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বৈঠকে বসেন। সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরা হয়। সাতটি দাবি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী বিকাশ আগরওয়ালা।