নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তারা হলেন চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল। মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে ১২ ঘণ্টা এবং রাশেদ ইউসুফ জুয়েলকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। গতকাল দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।