চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাসিনা ফুড ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দামুড়হুদা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য তৈরি ও সংরক্ষণ করায় হাসিনা ফুড ফ্যাক্টরির মালিক এনামুল হককে জরিমানা করা হয়।