র‍্যাব জানায়, বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কাভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। চেকপোস্টে থামার সংকেত দিলে ভ্যানটি থামিয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে মো. আসাদুল ইসলাম ভূঁইয়া ওরফে বাদল (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করলে তিনি জানান, কাভার্ড ভ্যানের ভেতর ৮ বস্তা গাঁজা রয়েছে।

আটক বাদল জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন।

আটককৃতকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলে জানিয়েছে র‍্যাব।