ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল বিকালে  জেমস আনজুসের লেখা ‘গহিনের মুখোমুখি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আজহারুল হক, সালাউদ্দিন বিদ্যুৎ, সাংবাদিক সাদের হোসেন বুলু, ফিরোজ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তাজদিদ আহমেদ, নাহিদুল আলম নাদিম প্রমুখ। এ সময় অতিথিরা বলেন, সৃজনশীল আধুনিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। পরে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।