রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর শাখার ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের শ্রীপুর বাজারে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. মোজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় রাজবাড়ীর নিরীক্ষা কর্মকর্তা সুপদ কুমার রায়। পরে একজন নারী উদ্যোক্তাকে ২০ লাখ, তরুণ ২৫ লাখ ও ১৩ জন প্রান্তিক চাষীকে ২০ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।