দুইদিনের ব্যবধানে মেহেরপুরে ফের বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারী বাজারে ২০ টাকা বাড়লেও খুরচা বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা বেশি দরে। ব্যবসায়ীরা বলছেন, দেশী পেঁয়াজের আমদানী কমে যাওয়া পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের মূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

গত শুক্রবারে মেহেরপুরে পাইকারী বাজারে প্রতিকেজি ১৮০ টাকা বিক্রি হয়েছে। খুরচা বাজারে বিক্রি হয়েছে ২০০টাকা। যা রবিবার সকালে মেহেরপুরে পাইকারী প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। আর সেটি হাত বদল হয়ে খুরচা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা দামে।

হেলাল উদ্দীন জানান, দুদিন আগে পেঁয়াজের বাজার ছিল ২১০ টাকা। দাম কমার কথা থাকলেও এখনও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পাইকারী বাজারে ২১০ টাকা ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ২৫০ থেকে ৬০ টাকা দামে বিক্রি করছে।

মেহেরপুরের ব্যবসায়ী মন্টু জানান, কাঁচা পেঁয়াজ বিক্রি করেছি ১৬০ টাকায়, সেই পেয়াজ বিক্রি করছি ১৮০ টাকায়। বর্তমানে দাম বেড়ে ২১০ থেকে ২০ টাকায়। কারণ পেঁয়াজের সংকট।

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণি বলেন, মেহেরপুরে পেঁয়াজের দাম বৃদ্ধির কোন কারণ নেই। বিদেশ থেকে প্রচুর পেয়াঁজ আমদানী করা হয়েছে। এমনকি স্থানীয় দেশী পেয়াঁজ বাজারে চলে এসেছে। সরকার টিসিবির মাধ্যমে সারাদেশের বিভিন্ন স্থানে ৪৫ টাকা দামে পেয়াঁজ বিক্রি হচ্ছে। পেয়াজের দাম বৃদ্ধির উপায় নাই। তারপরও যদি কেউ বেশি দাম হাঁকায় তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে কার্যকর ব্যবস্থা নেব।