নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ২টার দিকে ঘোড়াশাল-পলাশ সার কারখানার গেটের সামনে রায়হান ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা আলমারির লকার ভেঙে প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়েছে বলে দাবি আবু বকর সিদ্দিকের। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।
হামলা-ভাংচুর
নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।










