সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। তারা বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেয়ার সুযোগ রাখার সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আন্দোলনকারী এ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।