রাজধানীর সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর আশেপাশে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার সাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং- III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হল।