রাঙ্গামাটির লংগদু থেকে গামারি কাঠ জব্দ করেছে বিজিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির রাজনগর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা জারুলছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি কাঠ জব্দ করা হয়।