ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মাতাবপুর এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে কর্মরত চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আসা সাতজন শ্রমিকের শরীরে এক সপ্তাহে নভেল করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, গত ২৬ মে মাতাবপুর এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে কর্মরত চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০ জনকে ঢাকায় পাঠানো হয়।
তাদের মধ্যে সাতজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজু বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন সংক্রমণ রোধে ওই স্থানে কর্মরতদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।










