রাজবাড়ী-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। গতকাল রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন নেকাকর্মীরা। এ সময় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন তারা। ১ ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।