স্বাস্থ্য
অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোবেদ আমিন।
রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই
তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. রোবেদ আমিনকে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে
এ আদেশ অবিলম্বে কার্যকর
হবে।
এর আগে তিনি স্বাস্থ্য
অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ
কন্ট্রোল (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর হিসেবে
কর্মরত ছিলেন।










