‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে মুন্সিগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা। এবারের মেলায় ১৫টি স্টলে প্রায় ১৫০ প্রজাতির গাছের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সবুজ বাংলাদেশ গড়তে মুন্সিগঞ্জে বৃক্ষরোপণ
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে মুন্সিগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা উদ্বোধন করা হয়েছে।
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে মুন্সিগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা উদ্বোধন করা হয়েছে।










