আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পুলিশের এক এএসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মাধবদী, গোপালদিসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), অলিপুরা গ্রামের সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক আহমেদ (৪৫), ফারুক মিয়া (৩৫), জামিলা বেগম (৬৫), ফরহাদ মিয়াসহ (৩৫) ১০ জন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










