চাঁদপুর পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ১২৬ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে চাঁদপুর প্রেস ক্লাবে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রকিব উদ্দিন।