কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। কর্মশালায় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপস্থিত ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (টিম লিডার) এআরএম খালেকুজ্জামান, অতিরিক্ত সচিব (পরীক্ষণ ও মূল্যায়নবিষয়ক স্পেশালিস্ট) মো. আফজালুর রহমান ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রকল্প পরিচালক, ভূমি জোনিং) মো. জহিরুল ইসলাম।