‘বিজ্ঞান নিয়ে পড়ব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে জয়পুরহাটে আয়োজিত বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪০ শিক্ষার্থী ১২০টি গবেষণা প্রকল্প তুলে ধরেন। তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীর হাতে প্রাইজ মানি, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।