ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবিতে চলছে লাগাতার আন্দোলন। গতকাল তৃতীয় দিনেও এ দাবিতে সদর রোডে মানববন্ধন ও পথসভা হয়। ‘ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’
এ আয়োজন করে।
কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন রেড ক্রিসেন্টের সম্পাদক আজিজুল ইসলাম, সাংবাদিক আবু তাহের, রবিউল আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অভিনাষ নন্দী, নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম প্রমুখ।










