ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার। গতকাল মিছিলটি শহরের জহিরিয়া মসজিদ থেকে বের হয়ে খেজুর চত্বর, শহীদ মিনারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার।










