সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচন উপলক্ষে শাহজাদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পোতাজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতা। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. ফররুখ আহমদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ ও শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, জেলা যুবলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।