ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মাঝে এগুলো বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেজর (অব.) ড. মো. সিদ্দিক খানের অর্থায়নে মারিয়াম সমাজকল্যাণ সংস্থা উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন।