টাঙ্গাইল শহরের আশেকপুরে নির্মাণাধীন ভবনের পাইলিং ও সেপটিক ট্যাংকের গর্ত খোঁড়ার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌর এলাকার আশেকপুর ইন্দিরাপাড়া এলাকায় জোবায়দা উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের পালপাড়া এলাকার অনাথ পালের ছেলে অখিল পাল (৪০) ও ঝুটু পালের ছেলে আনন্দ পাল (৫৫)।